শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫৯ পিএম, ২০২৬-০৯-০৩
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে জমিজমার বিরোধের জেরে রাহেনার পরিবারকে মারপিট ও পুড়িয়ে দিলেন ধান ক্ষেত। অভিযোগ সুএে জানা যায় ভিতরবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পন্ডিতপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা রাহেনা বেগম দীর্ঘ দিন যাবৎ তাঁর ক্রয়কৃত জমিতে বসবাস করে আসছিলেন।
রাহেনা বেগম বলেন ৫ হাজার ৩ শত ২৮ নং দলিলমুলে সাড়ে ৩৮ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ ও হালচাষাবাদ করে আসতেছি।
কিন্তু পাশ্ববর্তী প্রতিবেশী আব্দুর রশিদ গংরা গত ২৭ শে আগস্ট রাহেনা বেগমের জমি জোরপূর্বক জবর দখল ও রাস্তা নির্মাণের পায়তারা করে।এসময় ভুক্তভোগীরা বাঁধা দিলে আব্দুর রশিদ গংরা রাহেনার পরিবারের লোকজনকে মারপিট ও রক্তাক্ত করে। পরে ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাসেবা নেন।
এছাড়া উক্ত বিবাদমান জমিতে রোপা আমনের আব্দির রশিদ গংরা কীটনাশক প্রয়োগ করে নষ্ট করেন।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা জজ কোটে একটি মামলা দায়ের করা হয় যাহার নং ৬২/২৬।
এবিষয়ে এলাকাবাসী আলাউদ্দিন বলেন দীর্ঘ দিন যাবৎ রাহেনা তাঁর জমি দলিলসুএে ভোগদখল করে আসতেছেন।
পাশ্ববর্তী স্থানীয় বাসিন্দা নবীজন বলেন রাহেনারা অসহায় বিধায় দিনদুপুরে তাঁদেরকে মারপিট শ্লীলতাহানিসহ স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা সলিমা বলেন আব্দুর রশিদ গংরা জমিজমার জের ধরে রাহেনার ধান কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে দেন।
উক্ত ঘটনায় ভিতরবন্দ ইউনিয়নের সচেতন মহল ও এলাকাবাসী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আব্দুর রশিদ গংরা বলেন আমরা জমি রেওয়াজ করে রাস্তা নির্মাণ করেছি।কিন্তু এখন রাস্তা নির্মাণের জমি দিচ্ছে না।
এবিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited